• সোমবার, ০৪ মে ২০২৬, ০৮:১০ অপরাহ্ন
Headline
দিনাজপুর রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধ দোকান ও দখলদারদের উচ্ছেদ অভিযান অব্যাহত দেশের যেকোনো উন্নয়ন গ্রাম থেকেই শুরু হবে: প্রতিমন্ত্রী পুতুল বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার মত কিছু নেই: আইনমন্ত্রী ‘যুদ্ধ না থামা পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো আলোচনা নয়’ শাহবাগের বাসা থেকে চিকিৎসকের লাশ উদ্ধার অভিনয়ের বাইরে নতুন পরিচয়ে ‘কান’ উৎসবে পার্নো স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪ নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী-ছেলে আটক নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন: মির্জা ফখরুল মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক, শার্ট থাকবে আগের মতো প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী

২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল):জুলাই আন্দোলনে ভূমিকার রাখার কারণে প্রবাসে কারা নির্যাতন ভোগ করে দেশে ফেরত আসা ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধার প্রত্যেককে কেন ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

সোমবার (৪ মে) বিচারপতি ফাতেমা নজীবের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্টদের রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী।

পরে ব্যারিস্টার এইচ এম সানজিদ সিদ্দিকী বলেন, ২০৮ জনের মধ্যে জুলাই আন্দোলনের সময় সংযুক্ত আরব আমিরাতে সাজাপ্রাপ্ত ৫৭ জন শ্রমিক রয়েছেন। এই ৫৭ জনসহ ২০৮ জনকে সরকার জুলাইযোদ্ধা হিসেবে স্বীকৃতি দিয়েছে।-ডেস্ক


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা