• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ১২:০২ পূর্বাহ্ন
Headline
সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে তেল নিতে যাওয়ার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ রাজধানীতে ডিবি পরিচয়ে এক দিনে চারজনকে অপহরণ এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের ১২ দিনের আলটিমেটাম দিনাজপুর রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধ দোকান ও দখলদারদের উচ্ছেদ অভিযান অব্যাহত দেশের যেকোনো উন্নয়ন গ্রাম থেকেই শুরু হবে: প্রতিমন্ত্রী পুতুল বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার মত কিছু নেই: আইনমন্ত্রী ‘যুদ্ধ না থামা পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো আলোচনা নয়’

সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল) : সুনামগঞ্জের ছাতকে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে পাঁচজন মারা গেছেন। এতে আহত হয়েছেন আরও দুজন। আজ সোমবার (৪ মে) বেলা আড়াইটার দিকে ছাতক উপজেলার জালালপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুজন মারা যান। তাঁদের একজনের পরিচয় জানা গেছে। তিনি হলেন ইউসুফ আলী (৫৫), তাঁর বাড়ি তাহিরপুর উপজেলার তেরজালাল গ্রামে এবং বাবার নাম হাসেম আলী। আর গুরুতর আহত তিনজন সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে মারা যায়। তারা হলো সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার রাজবাড়ি গ্রামের শাহাবুদ্দিন (৪৫), কেয়া মনি (১৬) ও নিলুফা (৩০)। তাদের লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সুনামগঞ্জের ছাতক থেকে যাত্রীবাহী একটি সিএনজিচালিত অটোরিকশা সিলেটের উদ্দেশে যাচ্ছিল। অটোরিকশাটি ছাতকের জালালপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রিফাত পরিবহনের একটি বাস সেটিকে ধাক্কা দেয়। এতে সিএনজিচালিত অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায়। দুজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত তিনজনকে সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সুনামগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) সুজন সরকার জানান, দুর্ঘটনাটি ঘটেছে ছাতকের জালালপুর এলাকায়। ঘটনাস্থলেই দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত অপর তিনজনকে সিলেট ওসমানী হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যায়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই আনোয়ারুল ইসলাম জানান, সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে সুনামগঞ্জে দুর্ঘটনায় আহত তিনজনের মৃত্যু হয়েছে। তাদের লাশ ওসমানী হাসপাতালের মর্গে রয়েছে।-ডেস্ক


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা