• সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন
Headline
বেগমগঞ্জে জামায়াত কর্মী গুলিবিদ্ধ সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আদালতে অর্থদণ্ড হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ,গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না ময়মনসিংহের মুক্তাগাছা: ৪১ ভোটকেন্দ্রের টাকা নয়ছয় সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কভার ভ্যানের ধাক্কায় নিহত ২ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: ট্রাম্প হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি বিএনপি জুলাই সনদ নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায়: গোলাম পরওয়ার

এইচএসসি শিক্ষার্থীরা পাবেন ৬ হাজার টাকা ভর্তি সহায়তা, আবেদন যেভাবে

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ৬ মে, ২০২৬

(আজকের দিনকাল) :অর্থের অভাবে শিক্ষার সুযোগবঞ্চিত অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা নিশ্চিত করার লক্ষ্যে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্ট থেকে শিক্ষার্থীদের বিভিন্ন আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে। উচ্চমাধ্যমিক ও সমমান শ্রেণিতে (একাদশ ও আলিম ১ম বর্ষ) ২০২৫-২৬ শিক্ষাবর্ষে ভর্তিকৃত আর্থিকভাবে অসচ্ছল পরিবারের মেধাবী শিক্ষার্থীদের ভর্তি-সহায়তার অনলাইন আবেদন চলছে।

নতুন সময়সূচি অনুযায়ী, আগামীকাল বৃহস্পতিবার (৭ মে) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত শিক্ষার্থীরা আবেদন করতে পারবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্বে নির্ধারিত ৩০ এপ্রিলের পরিবর্তে আবেদনের সময় বাড়িয়ে ৭ মে নির্ধারণ করা হয়েছে।

মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, কারিগরি শিক্ষা অধিদপ্তর এবং মাদরাসা শিক্ষা অধিদপ্তরের অধীন দেশের সব সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের একাদশ ও আলিম প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীরা নির্ধারিত ওয়েবসাইটে ও প্রবেশ করে অনলাইনে আবেদন করতে পারবে।

প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ওয়েবসাইটে বলা হয়, বর্তমানে মাধ্যমিক পর্যায়ে চার হাজার টাকা, উচ্চমাধ্যমিক পর্যায়ে ছয় হাজার টাকা এবং স্নাতক ও সমমান পর্যায়ে আট হাজার টাকা হারে ভর্তি সহায়তা প্রদান করা হচ্ছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা