• সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Headline
গাজীপুরে চারজনকে গলা কেটে, একজনকে শ্বাসরোধে হত্যা: ফরেনসিক বিভাগ পুলিশের জন্য এখনই এভিয়েশন ইউনিট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বেগমগঞ্জে জামায়াত কর্মী গুলিবিদ্ধ সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আদালতে অর্থদণ্ড হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ,গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না ময়মনসিংহের মুক্তাগাছা: ৪১ ভোটকেন্দ্রের টাকা নয়ছয় সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কভার ভ্যানের ধাক্কায় নিহত ২ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: ট্রাম্প

আওয়ামী লীগ বিএনপিকে হাইজ্যাক করেছে: হাসনাত আবদুল্লাহ

Reporter Name / ১০ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

(আজকের দিনকাল) :বিএনপি বর্তমানে আওয়ামী লীগ দ্বারা হাইজ্যাক হয়ে গেছে বলে মন্তব্য করেছেন এনসিপির (জাতীয় নাগরিক পার্টি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ। বৃহস্পতিবার (৭ মে) বিকেলে চট্টগ্রাম প্রেস ক্লাবের জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি হলে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এই মন্তব্য করেন। এনসিপিতে নতুন সদস্য যোগদান উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিনি।

বক্তব্যের শুরুতেই হাসনাত আবদুল্লাহ দাবি করেন, বিএনপির অসংখ্য ত্যাগী নেতাকর্মী বর্তমানে দলটির ওপর বীতশ্রদ্ধ হয়ে তাদের কাছে দুঃখ প্রকাশ করছেন। তিনি বলেন, “বিএনপির তৃণমূলের নেতাকর্মীরা দীর্ঘ ১৭ বছর নিজেদের অর্থ ও শ্রম দিয়ে দলটিকে টিকিয়ে রেখেছেন এবং অমানবিক কারাবরণ করেছেন। কিন্তু বর্তমানে সেই বিএনপি হাইজ্যাক হয়ে গেছে। দলটির সাধারণ নেতাকর্মীদের আকাঙ্ক্ষার সঙ্গে বর্তমান নেতৃত্বের অবস্থানের কোনো মিল নেই।”

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক ও সংসদ সদস্য নাহিদ ইসলাম। তাদের উপস্থিতিতে হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেন যে, ক্ষমতায় আসার পর বিএনপি সংস্কারবিরোধী অবস্থান নিয়েছে। তিনি বলেন, “শহীদ ওয়াসিম, আবু সাঈদ ও মুগ্ধরা যে লক্ষ্য নিয়ে রক্ত দিয়েছেন, বিএনপি সেই অবস্থান থেকে পিছিয়ে যাচ্ছে। তারা জুলাই বিপ্লবের শহীদদের আকাঙ্ক্ষা এবং নতুন বাংলাদেশের স্বপ্ন থেকে অনেক দূরে সরে গেছে।”

সরব পরিবর্তনের ইঙ্গিত দিয়ে হাসনাত আবদুল্লাহ আরও বলেন, “তৃণমূল পর্যায়ে নীরবে একটি পরিবর্তন ঘটছে। বিএনপির অনেক নেতাকর্মী এনসিপিতে যোগ দিতে আগ্রহী হলেও সামাজিক ও রাজনৈতিক পারিপার্শ্বিকতার কারণে তা প্রকাশ্যে বলতে পারছেন না।” তিনি উপস্থিত নেতাকর্মীদের প্রতি এনসিপির সংস্কারের বার্তা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিএনপি নেতাদের সতর্ক করে বক্তব্য দেন এনসিপি ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক ও ছাত্রদল-যুবদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ইসহাক সরকার। তিনি বলেন, “বিএনপি নেতারা জুলাই বিপ্লবের রক্তের ওপর ভর করে ক্ষমতায় এসেছেন, কিন্তু এসেই তারা জুলাইয়ের স্পিরিটের সঙ্গে প্রতারণা করছেন।” তিনি আরও যোগ করেন, শেখ হাসিনা দেশ ছাড়ার পর এখন কারও জন্যই কোনো নিরাপদ আশ্রয় নিশ্চিত নয়। তাই জুলাই সংগ্রামের সঙ্গে বেইমানি করলে ভবিষ্যতে পালানোর পথ পাওয়া যাবে না।-ডেস্ক


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা