• মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬, ০২:৫৭ পূর্বাহ্ন
Headline
বিচারপতি খায়রুলের জামিন বহাল, ‘মুক্তিতে বাধা নেই’ র‍্যাব বিলুপ্ত করে হচ্ছে এসআরবি,আইনের খসড়া অনুমোদন শতভাগ জিপিএ-৫ পাওয়া কাদির মোল্লা স্কুলকে শিক্ষা বোর্ডের শোকজ পে-স্কেলের চূড়ান্ত প্রতিবেদনে স্বাক্ষর, দুই ধাপে হবে বাস্তবায়ন ৩ লাখ ৯ হাজার রোহিঙ্গাকে স্বীকৃতি দিয়েছে মিয়ানমার শেখ হাসিনাকে ফেরাতে ভারতের সঙ্গে আইনি প্রক্রিয়া চলছে: চিফ প্রসিকিউটর আওয়ামী লীগের সব বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ খান প্রাথমিকে ইংরেজিতে স্পিকিং টেস্ট চালুর পরিকল্পনা-ববি হাজ্জাজ শিক্ষার্থীকে আটকে রেখে ভয়ভীতি দেখানোর অভিযোগ প্রাধ্যক্ষের বিরুদ্ধে, বিক্ষোভ ‘ভারতের মুখের ওপর এমন জবাব এই প্রথম’

পাকিস্তানকে ভূগোল থেকে মুছে দেওয়ার হুমকি ভারতের সেনাপ্রধানের

Reporter Name / ৪৯ Time View
Update : রবিবার, ১৭ মে, ২০২৬

(আজকের দিনকাল):ভারতের সেনাপ্রধান উপেন্দ্র দ্বিবেদী পাকিস্তানের প্রতি কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, সীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন অব্যাহত রাখলে ইসলামাবাদকে সিদ্ধান্ত নিতে হবে তারা ‘ভূগোলের অংশ হয়ে থাকতে চায়, নাকি ইতিহাসের অংশ হয়ে যেতে চায়।’ অর্থাৎ পাকিস্তান নামক রাষ্ট্রকে মুছে ফেলে সেটিকে অতীত ইতিহাসের অংশে পরিণত করার হুমকি দিয়েছেন তিনি।

ভারতীয় সংবাদমাধ্যম ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গতকাল শনিবার সেনা সংবাদ অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে জেনারেল দ্বিবেদী গত বছরের পেহেলগাম সন্ত্রাসী হামলার জবাবে চালানো ‘অপারেশন সিঁদুর’-এর প্রসঙ্গ তোলেন।

জেনারেল দ্বিবেদী বলেন, ‘আপনারা যদি আগে আমার কথা শুনে থাকেন, তাহলে জানেন—আমি বলেছিলাম, পাকিস্তান যদি সন্ত্রাসীদের আশ্রয় দেওয়া এবং ভারতের বিরুদ্ধে তৎপরতা চালিয়ে যাওয়া অব্যাহত রাখে, তাহলে তাদের সিদ্ধান্ত নিতে হবে তারা ভূগোলের অংশ হয়ে থাকবে, নাকি ইতিহাসের অংশ হয়ে যাবে।’

গত বছরের মে মাসে ভারত তথাকথিত ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। পেহেলগামের প্রাণঘাতী সন্ত্রাসী হামলার পর পাকিস্তান এবং পাকিস্তান নিয়ন্ত্রিত কাশ্মীরে থাকা তথাকথিত সন্ত্রাসী অবকাঠামো লক্ষ্য করে এই হামলা চালায় ভারত। এর ফলে দুই দেশের মধ্যে চার দিনের যুদ্ধ শুরু হয় এবং ভারত বেশ কয়েকটি যুদ্ধবিমান হারায়। সন্ত্রাসবাদ ও সীমান্ত নিরাপত্তা ইস্যুতে ভারত-পাকিস্তান উত্তেজনা চলমান থাকার মধ্যেই ভারতীয় সেনাপ্রধানের এই মন্তব্য এল।

জেনারেল দ্বিবেদী আধুনিক যুদ্ধ ও জাতীয় নিরাপত্তায় ‘হোল অব নেশন অ্যাপ্রোচ’-এর গুরুত্বও তুলে ধরেন। তিনি বলেন, ‘আপনি যখন বড় চিত্রটি দেখবেন, তখন একটি পুরো জাতিকে একসঙ্গে কাজ করতে হবে। যুদ্ধ লড়তে পুরো ভারতকে কীভাবে একত্র করবেন? কীভাবে পারস্পরিক সংযোগ গড়ে তুলবেন?’

দ্বিবেদী আরও বলেন, ভবিষ্যতের সামরিক অভিযান ও জাতীয় প্রস্তুতিতে বিভিন্ন প্রতিষ্ঠান এবং নাগরিকদের মধ্যে কৌশলগত সমন্বয় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। কারণ, আধুনিক যুদ্ধ এখন শুধু সীমান্তে হয় না, মানুষের মাথার ভেতরও হয়। রাষ্ট্রগুলো সেটাই সবচেয়ে বেশি ভয় পায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা