আজ ১৭ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ৩০শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

অবৈধ অনুপ্রবেশ: সাংবাদিক কাজলের মামলা হাইকোর্টে স্থগিত

(আজকের দিনকাল):সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের নামে অবৈধ অনুপ্রবেশ আইনে যশোরের বেনাপোলের বিজিবির করা মামলার কার্যক্রম স্থগিত করেছেন হাইকোর্ট।

সোমবার বিচারপতি এসএম কুদ্দুস জামান ও বিচারপতি মো. আমিনুল ইসলামের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। আদালতে কাজলের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট নাজমুস সাকিব। রাষ্ট্রপক্ষে শুনানি করেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুজিত চ্যাটার্জি বাপ্পী।

২০২০ সালের ৩ মে যশোরের বেনাপোলের সাদিপুর সীমান্ত থেকে উদ্ধার হওয়া সাংবাদিক শফিকুল ইসলাম কাজলের নামে অবৈধ অনুপ্রবেশ আইনে একটি মামলা করেছিল বিজিবি। এই মামলায় তাকে যশোরের আদালতে পাঠায় বেনাপোল বন্দর থানা পুলিশ।

বেনাপোলের রঘুনাথপুর বিজিবি ক্যাম্প তার বিরুদ্ধে অবৈধভাবে বাংলাদেশে প্রবেশের আইনে মামলা দিয়ে বেনাপোল থানায় সোপর্দ করে।

বেনাপোল বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান ওই সময় বলেছিলেন, সাংবাদিক কাজলকে রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের সদস্যরা অবৈধ অনুপ্রবেশের দায়ে আটক এবং অবৈধভাবে ভারত থেকে বাংলাদেশে প্রবেশের অভিযোগে মামলা দিয়ে থানায় হস্তান্তর করে। ওই মামলায় তাকে আদালতে পাঠানো হয়।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ