আজ ১৮ই বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

‘ব্যাচেলর পয়েন্ট’-এ নেপালি অভিনেত্রী

(আজকের দিনকাল)জনপ্রিয় নির্মাতা কাজল আরেফিন অমি পরিচালিত ‘ব্যাচেলর পয়েন্ট: সিজন-৫’র শুটিং চলছে নেপালে। এবারই প্রথম দেশের বাইরে সিরিয়ালটির শুটিং হচ্ছে।

প্রথমবারের মতো, ‘ব্যাচেলর পয়েন্ট’র সঙ্গে যুক্ত হয়েছেন নেপালি এক অভিনেত্রী। তার নাম রাজেশ্রী থাপা। এ ছাড়াও শুটিংয়ে অংশ নিয়েছেন- কাবিলা, নেহাল, পাশা, হাবু এবং আরেফিনরা। পরিচালক আরেফিন অমি সামাজিক মাধ্যমে দেয়া এক পোস্টে জানিয়েছেন, চরিত্রটি কে হতে পারে অনুমান করুন। এরপর তার কমেন্ট বক্সে হাজার হাজার মন্তব্য পড়তে দেখা যায়। কেউ বলছেন, মনে হয় নেপালি বউ, আবার কেউ বলছেন, হাবুর প্রেমিকা! কারও মন্তব্য, বাচ্চু স্যারের ফরেনার পিএস। কেউ আবার লিখেছেন, উনি যে চরিত্রের হোক না কেন দেখতে কিন্তু জোশ। অনেকে আবার মজা করে লিখছেন, পাশা ভাইয়ের আন্ডারওয়ার্ল্ডের অরিজিনাল মালিক উনি। কেউ কেউ বলছেন, আরে এটা রোকেয়া নাকি। নেপাল থেকে অমি জানান, সে একজন নেপালি অভিনেত্রী।

চ্যাপ্টার ১২-তে সারপ্রাইজ হিসেবে তাকে দেখা যাবে। এই সিজনের নিউ সেনসেশন তিনি। সিরিয়ালটিতে পলাশ, মারজুক রাসেল, চাষী আলম, তৌসিফ মাহবুব, পাভেলের সঙ্গে নতুন করে ফিরে এসেছেন শামীম হাসান সরকার। আরও রয়েছেন- মনিরা মিঠু, আবদুল্লাহ রানা, ইশতিয়াক রোমেল, স্পর্শিয়া, জায়েফ প্রমুখ। সাফল্যের ধারাবাহিকতায় নাটকটি চ্যানেল আই টিভি, বুম ফিল্ম ও বঙ্গ- তিন মাধ্যমে প্রচারিত হচ্ছে।

Share

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

     এ ক্যাটাগরীর আরো সংবাদ