• শুক্রবার, ১২ জুন ২০২৬, ১১:৩৬ পূর্বাহ্ন
Headline
বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায় মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা পল্লবীর শিশুটির বাবার আস্থা ফিরিয়ে দিতে পেরেছি: সংসদে আইনমন্ত্রী পঞ্চগড় সীমান্তে ৬০ ঘণ্টা আটকে ১০ নাগরিক, ৪ জনের আধার কার্ডও নিয়ে গেছে বিএসএফ শরীয়তপুর কারাগারে সাজা শেষে ১৭ বিদেশি বন্দিকে পাঠানো যাচ্ছে না বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ শার্শায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত

লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করল ইউনাইটেড

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল): কোবি মাইনুর জয়সূচক গোলে লিভারপুলকে ৩-২ ব্যবধানে হারিয়ে আগামী মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের স্থান নিশ্চিত করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। পাশাপাশি ওল্ড ট্র্যাফোর্ডে অনুষ্ঠিত এই রোমাঞ্চকর লড়াইয়ে জয় পেয়ে প্রিমিয়ার লিগের শীর্ষ পাঁচে থাকাও নিশ্চিত করল রেড ডেভিলরা।

ম্যাচের শুরু থেকেই লিভারপুলের ওপর চড়াও হয়ে খেলে মাইকেল ক্যারিকের শিষ্যরা। মাত্র ১৪ মিনিটের ব্যবধানে ২-০ তে এগিয়ে যায় স্বাগতিকরা। প্রথম গোলটি আসে ম্যাথুস কুনহার শট আলেক্সিস ম্যাক অ্যালিস্টারের গায়ে লেগে জালে জড়ালে।

এর কিছুক্ষণ পরেই ব্রুনো ফার্নান্দেজের হেড থেকে বল বেঞ্জামিন সেসকোর গায়ে লেগে গোললাইন অতিক্রম করলে ব্যবধান দ্বিগুণ হয়। ১৯৯৯ সালের পর লিভারপুলের বিপক্ষে এটিই ইউনাইটেডের দ্রুততম ২-০ গোলের লিড।

প্রথমার্ধে ব্রুনো ফার্নান্দেজ ব্যবধান ৩-০ করার সুযোগ হারালে রেড ডেভিলরা খেলার কিছুটা নিয়ন্ত্রণ হারায়।

বিরতির পর ১১ মিনিটের মধ্যে ঘুরে দাঁড়ায় লিভারপুল। আমাদ দিয়ালোর ভুল পাস থেকে বল কেড়ে নিয়ে দুর্দান্ত ফিনিশিংয়ে ব্যবধান কমান ডমিনিক সোবোজলাই।

এর কিছুক্ষণ পরই গোলরক্ষক সেনে ল্যামেনসের বড় ভুলে সমতায় ফেরে লিভারপুল। ল্যামেনসের দুর্বল পাস থেকে বল পেয়ে ম্যাক অ্যালিস্টার সেটি বাড়িয়ে দেন সোবোজলাইয়ের দিকে, যার সহায়তায় কোডি গাকপো লিভারপুলের পক্ষে দ্বিতীয় গোলটি করেন।

ম্যাচের ৭৭ মিনিটে লিভারপুলের দুর্বল ক্লিয়ারেন্স থেকে বল পান কোবি মাইনু। চলতি সপ্তাহেই ক্লাবের সঙ্গে নতুন পাঁচ বছরের চুক্তি স্বাক্ষর করা এই তরুণ মিডফিল্ডার ঠাণ্ডা মাথায় বল জালে পাঠিয়ে ইউনাইটেডের জয় নিশ্চিত করেন। ২০২৪ সালের মে-এর পর প্রিমিয়ার লিগে এটিই মাইনুর প্রথম গোল।

এই জয়ের মধ্য দিয়ে ইউনাইটেড ম্যানেজার হিসেবে ওল্ড ট্র্যাফোর্ডে খেলা ৯টি লিগ ম্যাচের মধ্যে ৮টিতেই জয় পেলেন ক্যারিক। আন্তোনিও কন্তের (২০১৬-১৭) পর তিনি প্রথম কোচ হিসেবে ঘরের মাঠে প্রথম ৯ ম্যাচের মধ্যে ৮টিতে জয়লাভ করলেন।

প্রথমার্ধে লিড নেওয়ার পর ওল্ড ট্র্যাফোর্ডে হারেনি ইউনাইটেড—এমন টানা ৩৯৯টি ম্যাচের রেকর্ড অক্ষুণ্ণ থাকল এই জয়ে। এই ম্যাচের মাধ্যমে ২০১৫-১৬ মৌসুমের পর এই প্রথম লিভারপুলের বিপক্ষে প্রিমিয়ার লিগের হোম ও অ্যাওয়ে—উভয় ম্যাচেই জয় পেল ম্যানচেস্টার ইউনাইটেড।

অন্যদিকে এই হারের ফলে চ্যাম্পিয়ন্স লিগ নিশ্চিত করতে লিভারপুলের এখন শেষ তিন ম্যাচে অন্তত ৪ পয়েন্ট প্রয়োজন। চেলসি, অ্যাস্টন ভিলা এবং ব্রেন্টফোর্ড তাদের পরবর্তী প্রতিপক্ষ। -ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা