• সোমবার, ০৪ মে ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
Headline
নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী-ছেলে আটক নারী এমপিরা সংসদকে প্রাণবন্ত করবেন: মির্জা ফখরুল মানানসই হয়নি পুলিশের নতুন পোশাক, শার্ট থাকবে আগের মতো প্যান্ট হবে খাকি: স্বরাষ্ট্রমন্ত্রী ২০৮ প্রবাসী জুলাইযোদ্ধাকে ২৫ লাখ টাকা করে ক্ষতিপূরণ দিতে রুল ফ্যাটি লিভার নিয়ন্ত্রণে যে ৫ খাবার এড়িয়ে চলবেন বিসিবি ৬৫০ দিলেও কর্মীরা পান ৩০০ টাকা, দুর্নীতি দেখে ক্ষুব্ধ তামিম সাত দিনের প্রশিক্ষণে অংশ নেবেন ১০০ শিক্ষক, তালিকা প্রকাশ জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে বিএনপির সংরক্ষিত নারী এমপিদের শ্রদ্ধা বিনিয়োগকারীদের আকৃষ্ট করতে প্রকল্প অনুমোদন সহজের নির্দেশ প্রধানমন্ত্রীর হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকেরা প্রতি মাসে সাড়ে ৭ হাজার টাকা করে পাবেন: কৃষিমন্ত্রী

সংসদে বিরোধী দলকে মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে: মঈন খান

Reporter Name / ০ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল): জাতীয় সংসদে বিরোধী দলকে কথা বলতে দিতে হবে এবং তাদের মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে, একদলীয় বাকশাল আর গণতন্ত্রের মধ্যে এটাই পার্থক্য বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান।

রোববার (৩ মে) দুপুরে গাজীপুরের ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজে নবীনবরণ অনুষ্ঠান শেষে মঈন খান সাংবাদিকদের এ কথা বলেন। এর আগে তিনি শিক্ষার্থীদের ২৭তম ব্যাচের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন।

তিনি বলেন, ‘সংসদে ডিবেট হবে। পৃথিবীর সব লোক তো একই ভাষায় কথা বলবে না বা একই মত প্রকাশ করবে না। একদলীয় বাকশাল আর গণতন্ত্রের মধ্যে এটাই পার্থক্য। জাতীয় সংসদে বিরোধী দলকে কথা বলতে দিতে হবে এবং তাদের মতপ্রকাশের স্বাধীনতা দিতে হবে। তবে আমরা চাই, সংসদে যেন বাস্তবধর্মী কথা হয়, যুক্তিতর্কের কথা হয়। আবেগ দিয়ে কথা হলে সেটি সংসদে সঠিকভাবে প্রতিফলিত হবে না।’

অনুষ্ঠানে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ এ এস এম ইকবাল হোসেন চৌধুরীর সভাপতিত্বে ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খানসহ অতিথি ও কর্মকর্তারা বক্তব্য দেন। বিশেষ অতিথি ছিলেন ইন্টারন্যাশনাল মেডিকেয়ার লিমিটেডের চেয়ারম্যান মুনিরা আজিম, ব্যবস্থাপনা পরিচালক এম এ মুবিন খান ও মেডিকেল কলেজের পরিচালক কর্নেল সাজ্জাদ আহমেদ এ কে খান জিলানী। বক্তারা শিক্ষার্থীদের মানবিক মূল্যবোধসম্পন্ন চিকিৎসক হওয়ার আহ্বান জানান। অতিথিরা পরে ক্যাম্পাসে গাছের চারা রোপণ করেন।

কলেজ কর্তৃপক্ষ জানায়, চলতি শিক্ষাবর্ষে দেশি-বিদেশি মিলিয়ে মোট ১৩০ শিক্ষার্থী ভর্তি হয়েছেন। এর মধ্যে ভারত, নেপাল ও কাশ্মীরসহ বিভিন্ন দেশ থেকে ৫৫ শিক্ষার্থী রয়েছেন।-ডেস্ক


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা