• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
Headline
মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক মুন্সীগঞ্জের ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে সফরসূচিতে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ, সম্পর্ক জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায়

স্বামীকে আটকে রেখে গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, আটক ৪

Reporter Name / ১৮ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল): কুমিল্লার চান্দিনায় স্বামীকে আটকে রেখে এক গৃহবধূকে (২১) তুলে নিয়ে রাতভর সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত চার যুবককে আটক করেছে পুলিশ।

সোমবার (৪ মে) ভোরে উপজেলার কামারখোলা এলাকা থেকে তাদের আটক করা হয়। এর আগে রোববার (৩ মে) রাতে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের মাঝামাঝি একটি নির্জন স্থানে এ ঘটনা ঘটে।

আটকরা হলেন, চান্দিনার মাদারপুর এলাকার আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান তারেক (২৪), আলমাছ মিয়ার ছেলে আরিফ (৩২) জয়নাল আবেদীনের ছেলে ইসমাইল (৩৫) এবং শাহজাহান মিয়ার ছেলে আশিক (৩১)।

বিষয়টি নিশ্চিত করেছেন চান্দিনা থানা পুলিশের পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান।

পুলিশ জানায়, রোববার রাতে ওই দম্পতি অটোরিকশায় চড়ে পাশের বরুড়া থেকে চান্দিনায় এক আত্মীয়ের বাড়িতে যাচ্ছিলেন। পথে কামারখোলা-এওয়াজবন্দ সড়কের একটি নির্জন স্থানে এলে তিন যুবক মোটরসাইকেলে করে এসে তাদের পথরোধ করে। এ সময় তাদের সঙ্গে বাজে আচরণ শুরু করেন। পরে ওই তিনজন ফোন করে আরও দুজনকে আনেন। তারা কয়েকজন ভুক্তভোগীর স্বামীকে আটকে রেখে ওই গৃহবধূকে পাশের একটি ভুট্টাক্ষেতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করেন।

একপর্যায়ে স্বামীকে ছেড়ে দিলে তিনি জাতীয় জরুরি সেবা ৯৯৯ নম্বরে ফোন করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে ধর্ষণকারীরা ভুক্তভোগীকে ফেলে পালিয়ে যান। পুলিশ ভুক্তভোগীকে উদ্ধার করে হাসপাতালে পাঠায়। পরে কামাখোলা এলাকায় ভোর অভিযান চালিয়ে ঘটনায় জড়িত চারজনকে আটক করে।

পুলিশ পরিদর্শক মিজানুর রহমান বলেন, ঘটনায় ৫ জন জড়িত ছিল। আমরা চারজনকে আটক করেছি। এ ঘটনায় ভুক্তভোগী নারী বাদি হয়ে ধর্ষণের মামলা দায়ের করেছেন। আটকদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে। জড়িত অপর একজনকে আইনের আওতায় আনার চেষ্টা চলছে বলে জানিয়েছেন তিনি।-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা