• বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ১২:৫৯ পূর্বাহ্ন
Headline
পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায় মতিঝিলে দিনদুপুরে গুলি করে ‘৬০ লাখ’ টাকা ছিনতাই, টাকার পরিমাণ–উৎস ঘিরে ধোঁয়াশা পল্লবীর শিশুটির বাবার আস্থা ফিরিয়ে দিতে পেরেছি: সংসদে আইনমন্ত্রী পঞ্চগড় সীমান্তে ৬০ ঘণ্টা আটকে ১০ নাগরিক, ৪ জনের আধার কার্ডও নিয়ে গেছে বিএসএফ শরীয়তপুর কারাগারে সাজা শেষে ১৭ বিদেশি বন্দিকে পাঠানো যাচ্ছে না বহু নারী-শিশুকে অন্যায়ভাবে বাংলাদেশ সীমান্তে ঠেলে দিচ্ছে বিএসএফ শার্শায় গ্রাম আদালত বিষয়ে জনসচেতনতা বৃদ্ধিতে সমন্বিত পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত

সাতক্ষীরায় আজ থেকে আম পাড়া শুরু

Reporter Name / ২৬ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

(আজকের দিনকাল):জেলা প্রশাসন নির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ মঙ্গলবার (৫ মে) থেকে সাতক্ষীরায় আম পাড়া শুরু হয়েছে। জেলা প্রশাসনের নির্দেশনা অনুযায়ী ধাপে ধাপে বিভিন্ন জাতের আম সংগ্রহ করা হবে। নির্ধারিত সময়ের আগে আম সংগ্রহ করলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সতর্কতা দিয়েছে প্রশাসন।

ঘোষিত সূচি অনুযায়ী, ৫ মে থেকে গোপালভোগ, গোবিন্দভোগ, গোলাপখাস, বৈশাখী, বোম্বাইসহ স্থানীয় জাতের আম পাড়া শুরু হবে। এরপর ১৫ মে থেকে হিমসাগর ও ক্ষীরসাপাত, ২৭ মে ল্যাংড়া এবং ৫ জুন আম্রপালি সংগ্রহের সময় নির্ধারণ করা হয়েছে।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, নির্ধারিত সময় মেনে ধাপে ধাপে আম সংগ্রহ করলে অপরিপক্ব ফল বাজারে আসা বন্ধ হবে এবং গুণগত মান বজায় থাকবে। এ জন্য আগাম আম পাড়া রোধে প্রশাসন নজরদারি জোরদার করেছে।

তালা উপজেলায় প্রায় ৭১৫ হেক্টর জমিতে আমের আবাদ রয়েছে। ইতিমধ্যে বাগানগুলোতে আম পাড়ার প্রস্তুতি শুরু হয়েছে। শ্রমিক নিয়োগ, ঝুড়ি ও প্যাকেট প্রস্তুত এবং পরিবহনব্যবস্থা নিশ্চিত করতে ব্যস্ত সময় পার করছেন সংশ্লিষ্টরা।

স্থানীয় আম ব্যবসায়ী রাজু বলেন, ‘তালার আম খুলনা, ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয়। এ বছর ফলন ভালো হওয়ায় বাজারে সরবরাহও বেশি থাকবে বলে আশা করছি।’

মহান্দী গ্রামের চাষি বাবুল শেখ বলেন, ‘তিন বিঘা জমিতে আম চাষ করেছি। গাছে প্রচুর আম হয়েছে। আশা করছি ভালো দাম পাব।’

আম পাড়া মৌসুমকে ঘিরে স্থানীয় শ্রমিকদের মধ্যেও কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে। সংশ্লিষ্টদের মতে, এই মৌসুমি কর্মকাণ্ডে উপজেলার অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে।

তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা খাতুন বলেন, ‘সময়সূচি মেনে আম পাড়া হলে কৃষকেরা ন্যায্য দাম পাবেন এবং ভোক্তারাও পরিপক্ব ও নিরাপদ আম পাবেন। এতে স্থানীয় আমের সুনামও বজায় থাকবে।’-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা