• সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন
Headline
মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক মুন্সীগঞ্জের ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে সফরসূচিতে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ, সম্পর্ক জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায়

বিপিএলে দুর্নীতিতে অভিযুক্ত পাঁচজনকে নিষিদ্ধ করল বিসিবি

Reporter Name / ৪৬ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

‎(আজকের দিনকাল):জরুরি সংবাদ সম্মেলনে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল জানিয়েছিলেন, শিগগির বিপিএলে ফিক্সিংয়ে অভিযুক্ত পাঁচজনের নাম জানাবে বিসিবি। সংবাদ সম্মেলন শেষ হওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই তাঁদের নাম প্রকাশ করল বিসিবি। তাঁদের সাময়িক নিষেধাজ্ঞাও দিয়েছে ক্রিকেট বোর্ড।

বিসিবি এক বিজ্ঞপ্তিতে আইসিসির দুর্নীতিবিরোধী ধারা ভাঙার কারণে পাঁচজনকে অভিযুক্ত করেছে। চট্টগ্রাম রয়্যালসের ম্যানেজার মোহাম্মদ লাবলুর রহমান, নোয়াখালী এক্সপ্রেসের সহস্বত্বাধিকারী মোহাম্মদ তৌহিদুল হক তাৌহিদ, ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার, টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী ও ক্রিকেট সংগঠক সামিনুর রহমান—এই পাঁচজনের বিরুদ্ধে ২০২৬ বিপিএলে দুর্নীতিতে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

যথার্থ ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল আয়োজনের পক্ষে নন তামিমযথার্থ ফ্র্যাঞ্চাইজি না পেলে বিপিএল আয়োজনের পক্ষে নন তামিম
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের ইন্টিগ্রিটি ইউনিট (বিসিবিআইইউ) পরিচালিত তদন্তের ভিত্তিতে পাঁচজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছে। তদন্তে ২০২৬ বিপিএল ঘিরে দুর্নীতিমূলক আচরণ, জুয়া কার্যক্রম, দুর্নীতি দমন তদন্তে সহযোগিতা না করা ও তদন্তে বাধা দেওয়ার বিষয়গুলো উঠে আসে। তদন্তে কথিত জুয়াসংক্রান্ত কার্যক্রম, দুর্নীতিমূলক প্রস্তাব ও নীতিমালার ৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী জারি করা ডিমান্ড নোটিশ মানতে ব্যর্থতা, সংশ্লিষ্ট গোপন যোগাযোগ মুছে ফেলা এবং মনোনীত দুর্নীতি দমন কর্মকর্তাকে (ড্যাকো) সহায়তা না করার অভিযোগ অন্তর্ভুক্ত ছিল।

কার বিরুদ্ধে কী অভিযোগ
লাবলুর রহমান (চট্টগ্রাম রয়্যালসের টিম ম্যানেজার)

ধারা ২.৪.৬—এই ধারা অনুযায়ী, সম্ভাব্য দুর্নীতিমূলক কর্মকাণ্ডের তদন্তে ড্যাকোকে যৌক্তিক কারণ ছাড়া সহযোগিতা করতে ব্যর্থ হওয়া বা অস্বীকৃতি জানানো, যার মধ্যে ৪.৩ অনুচ্ছেদ অনুযায়ী জারি করা ডিমান্ড নোটিশ মানতে ব্যর্থতার বিষয়ও রয়েছে।
ধারা ২.৪.৭—সম্ভাব্য দুর্নীতিমূলক কর্মকাণ্ডের তদন্তে বাধা দেওয়া বা বিলম্ব ঘটানো, যার মধ্যে প্রাসঙ্গিক যোগাযোগ ও তথ্য গোপন, মুছে ফেলা বা ধ্বংস করাও অন্তর্ভুক্ত।

তৌহিদুল হক তাৌহিদ (নোয়াখালী এক্সপ্রেসের সহস্বত্বাধিকারী)

ধারা ২.৪.৬—ড্যাকো পরিচালিত তদন্তে সহযোগিতা না করা বা ডিমান্ড নোটিশ মানতে ব্যর্থ হওয়া।
ধারা ২.৪.৭—তদন্তে বাধা দেওয়া, তথ্য গোপন বা ধ্বংস করা।
অমিত মজুমদার (ঘরোয়া ক্রিকেটার)

ধারা ২.২.১—ক্রিকেট ম্যাচের ফলাফল, অগ্রগতি, পরিচালনা বা অন্য কোনো বিষয়ের ওপর বাজি ধরা, গ্রহণ করা বা তাতে অংশ নেওয়া।
রেজওয়ান কবির সিদ্দিকী (টিম ম্যানেজার)

ধারা ২.২.১—ক্রিকেট ম্যাচ-সম্পর্কিত বেটিং কার্যক্রমে অংশ নেওয়া।
অভিযুক্ত ব্যক্তিদের সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। অভিযোগপত্র পাওয়ার পর থেকে ১৪ দিনের মধ্যে তাঁদের জবাব দিতে হবে। বিসিবি এ বিষয়ে আপাতত আর কোনো মন্তব্য করবে না।

উপরোক্ত চারজনের পাশাপাশি সংগঠক সামিনুর রহমানের বিরুদ্ধে একটি বহিষ্কারাদেশ জারি করেছে বিসিবি। নবম, দশম ও ১১তম বিপিএলসহ অন্যবারও দুর্নীতিসংশ্লিষ্ট কর্মকাণ্ডের তদন্তের পর এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা