• সোমবার, ১১ মে ২০২৬, ০৪:৫৪ অপরাহ্ন
Headline
বেগমগঞ্জে জামায়াত কর্মী গুলিবিদ্ধ সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আদালতে অর্থদণ্ড হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ,গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না ময়মনসিংহের মুক্তাগাছা: ৪১ ভোটকেন্দ্রের টাকা নয়ছয় সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কভার ভ্যানের ধাক্কায় নিহত ২ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: ট্রাম্প হাসিনার পরামর্শে ভোট ইঞ্জিনিয়ারিং করে মমতাকে হারানো হয়েছে: কর্নেল অলি বিএনপি জুলাই সনদ নিজেদের মতো করে বাস্তবায়ন করতে চায়: গোলাম পরওয়ার

জুলাই শহীদ ও মুক্তিযোদ্ধাদের প্রতি এনসিপির নুসরাত-মিতুর শ্রদ্ধা

Reporter Name / ১৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

(আজকের দিনকাল) : মহান মুক্তিযুদ্ধের ও জুলাই আন্দোলনের শহীদদের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করেছেন সংরক্ষিত নারী আসনে এনসিপির দুই সংসদ সদস্য নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু।

বুধবার বিকেলে শ্রদ্ধা জানাতে মোহাম্মদপুরের রায়ের বাজারে যান তারা।

নুসরাত তাবাসসুম ও ডা. মাহমুদা মিতু প্রথমে জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের গণকবরে এবং পরে রায়েরবাজার বধ্যভূমি ও শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা জ্ঞাপন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- এনসিপির যুগ্ম সদস্যসচিব হুমায়রা নূর, দক্ষিণাঞ্চলের সংগঠক মনজিলা ঝুমা, কেন্দ্রীয় সদস্য আশরেফা খাতুন, নুসরাত তাবাসসুমের বাবা আবদুল হালিম প্রমুখ।

ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য হিসেবে নুসরাত তাবাসসুম শপথ নেন বুধবার দুপুরে।

এর আগে গত রোববার জাতীয় সংসদ সচিবালয়ের শপথ কক্ষে সংরক্ষিত নারী আসনে অন্যান্য এমপিদের সঙ্গে শপথ নেন ডা. মাহমুদা আলম মিতু।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা