• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৮:২৬ পূর্বাহ্ন
Headline
মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক মুন্সীগঞ্জের ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে সফরসূচিতে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ, সম্পর্ক জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায়

বাগেরহাটে নির্বাচন অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে সেবাপ্রার্থী নারীকে অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ

Reporter Name / ৪৪ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

(আজকের দিনকাল):বাগেরহাটের কচুয়া উপজেলা নির্বাচন অফিসের দুই কর্মচারীর বিরুদ্ধে সেবাপ্রার্থী এক নারীকে (২০) অনৈতিক প্রস্তাব দেওয়ার অভিযোগ উঠেছে। এই ঘটনার বিচার চেয়ে বৃহস্পতিবার (৭ মে) দুপুরে ওই নারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বরাবর একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযুক্ত মো. সাইফুল ইসলাম কচুয়া উপজেলা নির্বাচন অফিসে ডাটা এন্ট্রি অপারেটর এবং আসাদুজ্জামান স্কানিং অ্যান্ড ইকুইপমেন্ট মেইনটেইন অপারেটর হিসেবে কর্মরত রয়েছেন।

ওই নারী জানান, প্রায় দুই মাস আগে ভোটার হওয়ার জন্য কচুয়া নির্বাচন অফিসে আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে দাখিল করা নথিপত্র থেকে মোবাইল নম্বর সংগ্রহ করেন ওই অফিসের কর্মচারী মো. সাইফুল ইসলাম ও মো. আসাদুজ্জামান। নম্বর সংগ্রহের পর থেকে ওই দুই কর্মচারী কাজের অজুহাতে তাঁকে বারবার অফিসে ডাকতেন এবং ব্যক্তিগতভাবে যোগাযোগের চেষ্টা করতেন। একপর্যায়ে কৌশলে ইমো ভিডিও কলের মাধ্যমে তাঁর ছবি ও ভিডিও ধারণ করা হয়।

ওই নারী বলেন, সাইফুল ও আসাদুজ্জামান তাঁকে ভোটার কার্ড করে দেওয়ার বিনিময়ে অনৈতিক সম্পর্কের প্রস্তাব দেন। প্রস্তাবে রাজি না হওয়ায় ধারণ করা ছবি ও ভিডিও তাঁর স্বামী ও পরিবারের কাছে পাঠিয়ে সংসার ভেঙে দেওয়ার হুমকি দেন। এতে তিনি চরম নিরাপত্তাহীনতায় ভুগছেন। এই ঘটনার দৃষ্টান্তমূলক শাস্তি ও তাঁদের চাকরি থেকে অপসারণ দাবি করেন ভুক্তভোগী নারী।

অভিযুক্ত ডাটা এন্ট্রি অপারেটর মো. সাইফুল ইসলাম বলেন, ‘কাজের প্রয়োজনে কয়েক দিন কথা বলেছি। ওই মেয়েও আমাকে ফোন করেছে। বারবার কথা হয়েছে। পরে আমি বলেছি, তোমার তো স্বামী-সন্তান আছে, আমাকে ফোন করো কেন।’

কাজের প্রয়োজনে মোবাইলে কথা বলবেন, ইমোতে কেন কথা বললেন—এমন প্রশ্ন করলে সাইফুল বলেন, ‘এটা যদি ভুল হয়, আমি ভুল করেছি। তবে তাঁকে ব্ল্যাকমেল করার চেষ্টা করিনি।’

এ বিষয়ে কথা বলার জন্য আসাদুজ্জামানকে বারবার ফোন করা হলেও তিনি ধরেননি।

কচুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা শাহরিয়ার আলম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি। যেহেতু ওই নারী আমার কাছে লিখিত অভিযোগ করেননি, তাই আমরা আমাদের মতো ব্যবস্থা গ্রহণ করব।’

কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আলী হাসান বলেন, ‘অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা