• সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৪ অপরাহ্ন
Headline
মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক মুন্সীগঞ্জের ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে সফরসূচিতে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ, সম্পর্ক জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায়

শার্শায় পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন এক গৃহবধু, জন্মের পরই পাঁচজনের মৃত্যু

Reporter Name / ২৩ Time View
Update : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬

ইকরামুল ইসলাম, শার্শা উপজেলা প্রতিনিধি ( আজকের দিনকাল): যশোরের শার্শা উপজেলা পল্লীতে পাঁচ সন্তানের জন্ম দিয়েছেন জান্নাতি বেগম নামে এক গৃহবধু। পাঁচজনের মধ্যে তিন ছেলে ও দুই মেয়ে সন্তান রয়েছে। সোমবার (১৮ মে) সকালে ঢাকায় একটি হাসপাতালে এই পাঁচ সন্তানের জন্মদেন তিনি। তবে জন্মের পরপরই পাঁচ সন্তানের একে একে মৃত্যু হয়েছে। জান্নাতি বেগম উপজেলার ডিহি ইউনিয়নের কাশিপুর উত্তরপাড়া গ্রামের মালেশিয়া প্রবাসী আকরামুল হোসেনের স্ত্রী।
নিহতদের পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, জান্নাতী বেগম রবিবার অসুস্থতা বোধ করলে প্রথমে যশোরে একতা ক্লিনিক এন্ড ডায়াগনষ্টিক সেন্টারে নিয়ে যান। চিকিৎকরা সেখানে চেকআপ করে রোগীর অবস্থা আশংখ্যাজনক হওয়ায় ঢাকায় নেওয়ার পরামর্শ দেন। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকার একটি হাসপাতালে ভর্তি করা হয় জান্নাতিকে।
সোমবার সকালে নরমাল ডেলিভারির মাধ্যমে সন্তান প্রসব হওয়ায় মাধ্যমে তার পাঁচ সন্তানের জন্ম হয়। জন্মের পরপরই পাঁচ সন্তানের একে একে মৃত্যু হয়েছে বলে পরিবারের পক্ষ থেকে জানানো হয়েছে। সোমবার দুপুরে জানাজা নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাদের দাফন সম্পন্ন করা হয়েছে। সদ্য নবজাতক পাঁচ শিশুর মৃত্যুতে নিহতের পরিবারসহ গোটা এলাকায় শোকের ছায়া নেমে আসে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা