• সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Headline
গাজীপুরে চারজনকে গলা কেটে, একজনকে শ্বাসরোধে হত্যা: ফরেনসিক বিভাগ পুলিশের জন্য এখনই এভিয়েশন ইউনিট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বেগমগঞ্জে জামায়াত কর্মী গুলিবিদ্ধ সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আদালতে অর্থদণ্ড হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ,গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না ময়মনসিংহের মুক্তাগাছা: ৪১ ভোটকেন্দ্রের টাকা নয়ছয় সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কভার ভ্যানের ধাক্কায় নিহত ২ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: ট্রাম্প

রাজশাহীতে ট্রাকের ধাক্কায় দরজি নিহত, দুই ট্রাকে আগুন

Reporter Name / ১৮ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

(আজকের দিনকাল):রাজশাহীর পুঠিয়া উপজেলায় ট্রাকের ধাক্কায় একজন দরজি নিহত হয়েছেন। এর জেরে বিক্ষুব্ধ জনতা দুটি ট্রাকে আগুন দিয়েছেন। মঙ্গলবার সকাল ৭টার দিকে রাজশাহী-ঢাকা মহাসড়কে পুঠিয়ার বিড়ালদহ মাজার এলাকায় এ ঘটনা ঘটে। পরে পুলিশ পরিস্থিতি শান্ত করে।

নিহত ব্যক্তির নাম আক্কাশ আলী। তিনি ওই এলাকায় একটি টেইলার্সের দোকানে দরজির কাজ করতেন। তাঁর বাড়ি জেলার চারঘাট উপজেলা সদরের থানাপাড়া মহল্লায়। মহাসড়ক পারাপারের সময় বালুবাহী একটি ড্রাম ট্রাকের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হন আক্কাশ।

প্রত্যক্ষদর্শীরা জানান, দুর্ঘটনার পর সকাল ৭টা থেকে ৯টা পর্যন্ত দুই ঘণ্টা মহাসড়ক অবরোধ করে রাখেন বিক্ষুব্ধ জনতা। যে ট্রাকের ধাক্কায় আক্কাশ আলী নিহত হন সেই ট্রাকে তাঁরা আগুন জ্বালিয়ে দেন। এ ছাড়া আরও একটি ড্রাম ট্রাক আটকে আগুন দেওয়া হয়।

খবর পেয়ে পবা হাইওয়ে থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশেরও একটি গাড়ি ভাঙচুর করা হয়। এ ছাড়া ভিডিও করার কারণে যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি মোহাম্মদ আলীর মোবাইল ফোন কেড়ে নিয়ে ভেঙে ফেলা হয়। পরে সকাল ৯টার দিকে পরিস্থিতি নিয়ন্ত্রণ নিতে পারে পুঠিয়া থানা-পুলিশ ও হাইওয়ে পুলিশ। এরপর ওই মহাসড়কে যানবাহন চলাচল স্বাভাবিক হয়।

‎পবা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘দুর্ঘটনার পর স্থানীয় লোকজন উত্তেজিত হয়। ফায়ার সার্ভিসের কর্মীরা ট্রাকের আগুন নেভাতে গেলে তাঁদেরও বাধা দেওয়া হয়। পরবর্তীকালে পরিস্থিতি শান্ত করা গেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে।’ তিনি জানান, নিহত ব্যক্তির মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলা করার প্রক্রিয়া চলছে।-ডেস্ক


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা