• শনিবার, ২৭ জুন ২০২৬, ০২:০৬ অপরাহ্ন
Headline
মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক মুন্সীগঞ্জের ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে সফরসূচিতে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ, সম্পর্ক জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায়

বগুড়ায় গণপিটুনিতে চোরের মৃত্যু

Reporter Name / ৪৫ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

(আজকের দিনকাল): বগুড়ার শিবগঞ্জে একটি বাড়িতে সিঁধকেটে ঢুকে চুরি করতে আসা সেলিম মিয়া (৩২) নামে এক চোরের গণপিটুনিতে মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ মে) সকালে শিবগঞ্জ থানার ওসি শাহীনুজ্জামান শাহীন বিষয়টি নিশ্চিত করেছেন। বৃহস্পতিবার রাতে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

ওসি জানান, লাশ উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

পুলিশ ও স্থানীয়রা জানান, সেলিম মিয়া বগুড়ার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ গ্রামের আবু বক্কর সিদ্দিকের ছেলে। তিনি বৃহস্পতিবার রাত ৩টার দিকে সিঁধকেটে শিবগঞ্জ উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামের গোপাল চন্দ্রের বসতবাড়িতে প্রবেশ করেন। বাড়ির লোকজন টের পেয়ে চিৎকার দিলে আশপাশের লোকজন ছুটে আসেন। তারা চারদিক থেকে বাড়িটি ঘিরে ফেলেন। পরে সেলিম মিয়াকে আটক করেন। এ সময় উত্তেজিত গ্রামবাসী বেধড়ক পিটুনি দিলে ঘটনাস্থলেই সেলিম মিয়ার মৃত্যু হয়। খবর পেয়ে শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে এসে লাশ উদ্ধার করে বগুড়া শজিমেক হাসপাতাল মর্গে পাঠায়।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা