• সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Headline
গাজীপুরে চারজনকে গলা কেটে, একজনকে শ্বাসরোধে হত্যা: ফরেনসিক বিভাগ পুলিশের জন্য এখনই এভিয়েশন ইউনিট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বেগমগঞ্জে জামায়াত কর্মী গুলিবিদ্ধ সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আদালতে অর্থদণ্ড হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ,গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না ময়মনসিংহের মুক্তাগাছা: ৪১ ভোটকেন্দ্রের টাকা নয়ছয় সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কভার ভ্যানের ধাক্কায় নিহত ২ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: ট্রাম্প

পুলিশ সদস্যকে মারধর: ঢাকার উত্তরা থেকে বিএনপি নেতা গ্রেপ্তার

Reporter Name / ৪ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

(আজকের দিনকাল):চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় এক পুলিশ সদস্যকে মারধরের মামলায় বিএনপি নেতা আব্দুল্লাহ আল রায়হানকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার দিবাগত রাত ১০টার দিকে ঢাকার উত্তরা পশ্চিম থানার ৫ নম্বর সেক্টর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা (ডিবি) ও গোমস্তাপুর থানা-পুলিশ।

পুলিশ জানায়, গত ২৬ এপ্রিল গোমস্তাপুর উপজেলার খয়রাবাদ এলাকায় মেসার্স রায়হান ফিলিং স্টেশনে পুলিশকে মারধরের এই ঘটনা ঘটে। নাচোল থানায় কর্মরত কনস্টেবল শওকত হোসেন একটি গাড়ির জন্য ইঞ্জিন অয়েল (মবিল) কিনতে ওই ফিলিং স্টেশনে যান। এ সময় আব্দুল্লাহ আল রায়হান তাঁকে সেখান থেকে চলে যেতে বলেন। এ নিয়ে দুজনের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে রায়হান ওই পুলিশ সদস্যকে মারধর করেন।

আব্দুল্লাহ আল রায়হান গোমস্তাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি। তিনি গোমস্তাপুর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আশরাফ হোসেন আলিমের ছেলে।

এই ঘটনায় কনস্টেবল শওকত হোসেন বাদী হয়ে গোমস্তাপুর থানায় একটি মামলা দায়ের করেন। ঘটনার দিনই ফিলিং স্টেশনের ম্যানেজারসহ তিনজনকে গ্রেপ্তার করা হয়।

চাঁপাইনবাবগঞ্জর অতিরিক্ত পুলিশ সুপার এ এন এম ওয়াসিম ফিরোজ বলেন, এই মামলায় এখন পর্যন্ত চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। আজ শনিবার দুপুরে আব্দুল্লাহ আল রায়হানকে আদালতে হাজির করা হয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা