• সোমবার, ১১ মে ২০২৬, ০৫:৩০ অপরাহ্ন
Headline
গাজীপুরে চারজনকে গলা কেটে, একজনকে শ্বাসরোধে হত্যা: ফরেনসিক বিভাগ পুলিশের জন্য এখনই এভিয়েশন ইউনিট নয়: স্বরাষ্ট্রমন্ত্রী বেগমগঞ্জে জামায়াত কর্মী গুলিবিদ্ধ সন্ত্রাস নিয়ন্ত্রণে রাজনৈতিক পরিচয় নয়, ব্যক্তি হিসেবে দেখতে হবে-প্রধানমন্ত্রী তারেক রহমান নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আদালতে অর্থদণ্ড হাইকোর্টের পূর্ণাঙ্গ রায় প্রকাশ,গর্ভের সন্তান ছেলে না মেয়ে তা প্রকাশ করা যাবে না ময়মনসিংহের মুক্তাগাছা: ৪১ ভোটকেন্দ্রের টাকা নয়ছয় সিরাজগঞ্জে উল্লাপাড়ায় দুগ্ধ সমিতির সাবেক ম্যানেজারকে কুপিয়ে হত্যা নাভারন-সাতক্ষীরা মহাসড়কে কভার ভ্যানের ধাক্কায় নিহত ২ ইরানের হাতে পারমাণবিক অস্ত্র বিশ্ব নিরাপত্তার জন্য হুমকি: ট্রাম্প

বিদেশি পর্যটকদের হেনস্তা: অভিযুক্ত দুই ‘কনটেন্ট ক্রিয়েটর’ আটক

Reporter Name / ১ Time View
Update : রবিবার, ১০ মে, ২০২৬

(আজকের দিনকাল) : রাজশাহীর কয়েকজন তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরের হাতে দুই বিদেশি পর্যটক হেনস্তার ঘটনায় অভিযুক্ত দুজনকে আটক করেছে পুলিশ। আজ রোববার তাঁদের আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন রাজশাহীর মোহনপুর উপজেলার হরিদাগাছি গ্রামের মো. তমির উদ্দিনের ছেলে মো. আমিনুল ইসলাম (২৯) ও তানোর উপজেলার আড়াদীঘি গ্রামের মো. আয়েন উদ্দিনের ছেলে মো. রাসেল ইসলাম (২৩)।

গত শুক্রবার (৮ মে) নাটোরের লালপুর উপজেলার গ্রিন ভ্যালি পার্কে রাজশাহীর কয়েকজন তথাকথিত কনটেন্ট ক্রিয়েটরের হাতে দুই বিদেশি পর্যটক হেনস্তার শিকার হন। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হলে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়।

লালপুর থানা ও অভিযোগ সূত্রে জানা যায়, ওই দিন গ্রিন ভ্যালি পার্কে মোহাম্মদ সাধু নামের এক কথিত টিকটকার ‘টিকটক বন্ধু মিলনমেলা-২০২৬’-এর ব্যানারে সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের জন্য মাঠ ভাড়া করেন। বেলা দেড়টার দিকে প্রায় ১০০ জন বিভিন্ন বয়সী নারী ও পুরুষ পার্কের নির্ধারিত স্থানে অস্থায়ী মঞ্চে অনুষ্ঠান শুরু করেন। এ সময় পার্কের ভেতরে ‘সন্ধ্যা মালতি’ নামের পিকনিক স্পটের পাশ দিয়ে রূপপুর পারমাণবিক প্রকল্পে কর্মরত দুজন বিদেশি নাগরিক যাওয়ার সময় ১০-১৫ জন টিকটকার তাঁদের পথ রোধ করে বিভিন্ন ধরনের অশ্লীল ভাষা প্রয়োগ করেন এবং ভিডিও ধারণ করেন।

বিষয়টি জানতে পেরে পার্কের ম্যানেজার এস এম ওয়াজেদুর রহমানসহ অন্য কর্মচারীরা মিলে তাঁদের নিবৃত্ত করেন। সে সঙ্গে ম্যানেজার বাদী হয়ে লালপুর থানায় এজাহার করেন।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শফিকুল ইসলাম বলেন, নাটোরের পুলিশ সুপার মহোদয়ের দিকনির্দেশনায় তাঁর নেতৃত্বে একটি চৌকস দল রাজশাহী জেলা পুলিশের বিভিন্ন টিমের সহায়তায় নাটোর ও রাজশাহী জেলার বেশ কয়েকটি জায়গায় অভিযান চালায়। ঘটনার সঙ্গে জড়িত (ভিডিও ধারণ ও ভাইরালকারী) থাকার অভিযোগে দুজনকে গ্রেপ্তার করে আজ আদালতের মাধ্যমে নাটোর জেলহাজতে পাঠানো হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত অন্য আসামিদের তদন্তের মাধ্যমে চিহ্নিত করাসহ গ্রেপ্তারের জন্য পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা