• বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬, ০৯:৩৮ অপরাহ্ন
Headline
মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক মুন্সীগঞ্জের ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে সফরসূচিতে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ, সম্পর্ক জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায়

কুরিয়ার সার্ভিসের গোডাউনে মিলল ৫৬ লাখ টাকার উত্তেজক ওষুধ

Reporter Name / ২১ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

(আজকের দিনকাল): জয়পুরহাটে একটি কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালিয়ে ৫৬ লাখ টাকার বেশি মূল্যের বিপুল পরিমাণ অবৈধ যৌন উত্তেজক সিরাপ ও নিষিদ্ধ ‘পদ্মাপুর’ ব্র্যান্ডের জর্দা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

সোমবার (৪ মে) বিকালে বিষয়টি নিশ্চিত করেন জয়পুরহাট-২০ বিজিবির সহকারী পরিচালক মোহাম্মদ ইমরান হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে রোববার রাতে বিজিবি সদস্যরা জয়পুরহাট পৌর শহরের নতুনহাট সড়কের জানিয়ার বাগান এলাকায় অবস্থিত করতোয়া কুরিয়ার সার্ভিসের গোডাউনে অভিযান চালায়। এ সময় সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান ও র্যাব-৫ জয়পুরহাট ক্যাম্পের একটি টহল দল অভিযানে অংশ নেয়।

অভিযানে গোডাউন তল্লাশি করে ৫১টি কার্টন থেকে ১৫ হাজার ৬৮৬ বোতল অবৈধ যৌন উত্তেজক সিরাপ এবং পাঁচটি বস্তা থেকে সাত হাজার ২০০ পিস নিষিদ্ধ ‘পদ্মাপুর’ ব্র্যান্ডের জর্দা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত এসব পণ্যের সিজার মূল্য নির্ধারণ করা হয়েছে ৫৬ লাখ পাঁচ হাজার ৫০০ টাকা।

তিনি আরও জানান, এ ঘটনায় জয়পুরহাট সদর থানায় বিজিবির পক্ষ থেকে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে জব্দ করা পণ্যগুলো বিজিবির সিজার স্টোরে সংরক্ষণ করা হবে। পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে এসব অবৈধ পণ্য জনসমক্ষে ধ্বংস করা হবে।-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা