• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৭:১৭ পূর্বাহ্ন
Headline
পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: কাঠগড়ায় কাঁদলেন স্বপ্না, মারতে গেলেন সোহেলকে প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি: ৬০০ টাকা কেজিতে ভাঙারির দোকানে বিক্রি, গ্রেপ্তার ২ কুমিল্লার ভাইরাল সেই প্রকৌশলীর গাজীপুরে অঢেল সম্পদ সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশিদের পুশইনের চেষ্টা, ব্যর্থ করল বিজিবি মধ্যপাড়া খনি গেট পাকা রাস্তায় জলবদ্ধতা, বদরগঞ্জ রুটে যাত্রী চলাচলে জন দূর্ভোগ সংস্কার আশু প্রয়োজন বেনাপোলে শহীদ জিয়ার স্মরণে ফলজ গাছ রোপণ করলেন ইমদাদুল হক ইমদাদ শার্শার উলাশী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত কুষ্টিয়ার ​মিরপুরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত 

বাংলাদেশের অভ্যন্তরে আছড়ে পড়ল বিএসএফের ড্রোন, হেফাজতে নিয়েছে বিজিবি

Reporter Name / ২৪ Time View
Update : মঙ্গলবার, ৫ মে, ২০২৬

(আজকের দিনকাল): লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ি সীমান্ত এলাকায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ওড়ানো একটি ড্রোন বাংলাদেশের অভ্যন্তরে এসে পড়েছে। পরে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা ড্রোনটি তাঁদের হেফাজতে নেন।

আজ মঙ্গলবার (৫ মে) দুপুরে এই ঘটনা ঘটে। ড্রোনটির বিষয়ে বিএসএফের পক্ষ থেকে বিজিবির সঙ্গে যোগাযোগ করা হয়েছে।

স্থানীয় বাসিন্দা ও বিজিবি সূত্রে জানা গেছে, সীমান্তের ৮৪১ নম্বর প্রধান খুঁটির (পিলার) ৮ নম্বর উপখুঁটির একদিকে ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের কোচবিহার জেলার মেখলিগঞ্জ থানার চ্যাংড়াবান্ধার বসাকপাড়া এলাকা। বিপরীতে বাংলাদেশের লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বুড়িমারী ইউনিয়নের মুগলিবাড়ি সীমান্ত এলাকা।

আজ দুপুর ১২টা ৫০ মিনিটের দিকে এই সীমান্ত এলাকার শূন্যরেখার ১৫-২০ গজ অভ্যন্তরে ৯৮ বিএসএফ ব্যাটালিয়নের হিমালয় ক্যাম্পের টহল দলের সদস্যরা ড্রোন উড্ডয়ন করে ভিডিও করতে থাকেন। এ সময় হঠাৎ ড্রোনটি মুগলিবাড়ি সীমান্তের ভুট্টাখেতে আছড়ে পড়ে। এ সময় কিছু বিএসএফ সদস্য খেতের পাশে ভারতের অভ্যন্তরে অবস্থান নেন। এতে খেতে কাজ করতে থাকা স্থানীয় কৃষকেরা আতঙ্কিত হয়ে পড়েন। তাঁরা বিষয়টি বুড়িমারী বিজিবি কোম্পানি সদর ক্যাম্পে জানান। পরে ঘটনাস্থলে বিজিবির সদস্যরা গিয়ে কৃষকদের সঙ্গে নিয়ে ড্রোনটি উদ্ধার করে ক্যাম্পে নিয়ে যান।

নাম প্রকাশে অনিচ্ছুক বুড়িমারী বিজিবি কোম্পানি সদর ক্যাম্পের এক কর্মকর্তা বলেন, ‘বিএসএফের উড্ডয়ন করা একটি ড্রোন স্থানীয় বাসিন্দাদের সহায়তায় উদ্ধার করা হয়েছে। ড্রোনটি যান্ত্রিক ত্রুটির কারণে আছড়ে পড়ে। এটি বর্তমানে আমাদের হেফাজতে আছে। বিষয়টি বিজিবির ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাঁরা (কর্মকর্তারা) যে নির্দেশনা দেবেন, সে অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।’

এ বিষয়ে বিজিবির রংপুর ৬১ ব্যাটালিয়নের (তিস্তা-২) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সৈয়দ ফজলে মুনীম বলেন, ‘বিএসএফের হিমালয় কোম্পানির কমান্ড্যান্ট আমাদের বুড়িমারী বিজিবির কোম্পানির কমান্ডারের সঙ্গে যোগাযোগ করেছেন। তাঁরা ড্রোনটির ব্যাপারে জানতে চেয়েছেন। তাঁদের বলা হয়েছে, ড্রোনটি বিজিবির হেফাজতে রয়েছে। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা