• শনিবার, ০৬ জুন ২০২৬, ০৮:৩৯ অপরাহ্ন
Headline
শার্শায় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক র‍্যালি অনুষ্ঠিত পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: কাঠগড়ায় কাঁদলেন স্বপ্না, মারতে গেলেন সোহেলকে প্রধানমন্ত্রীর টেলিফোনের তার চুরি: ৬০০ টাকা কেজিতে ভাঙারির দোকানে বিক্রি, গ্রেপ্তার ২ কুমিল্লার ভাইরাল সেই প্রকৌশলীর গাজীপুরে অঢেল সম্পদ সন্তানেরা যুগ্মসচিব-বুয়েট শিক্ষক, তবুও একা ঘরে মরতে হলো বৃদ্ধ মাকে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি হলেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বেনাপোল সীমান্ত দিয়ে অবৈধভাবে বাংলাদেশিদের পুশইনের চেষ্টা, ব্যর্থ করল বিজিবি মধ্যপাড়া খনি গেট পাকা রাস্তায় জলবদ্ধতা, বদরগঞ্জ রুটে যাত্রী চলাচলে জন দূর্ভোগ সংস্কার আশু প্রয়োজন বেনাপোলে শহীদ জিয়ার স্মরণে ফলজ গাছ রোপণ করলেন ইমদাদুল হক ইমদাদ শার্শার উলাশী ইউনিয়নে জামায়াতে ইসলামীর ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত

কিস্তির টাকা না দেওয়ায় ঋণ গ্রহীতাকে ব্র্যাক এনজিও কর্মীর মারধরের অভিযোগ

Reporter Name / ২৩ Time View
Update : বৃহস্পতিবার, ৭ মে, ২০২৬

(আজকের দিনকাল) :গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় কিস্তির টাকা না দেওয়ায় ব্র্যাকের মাঠকর্মী ছালমা বেগমের বিরুদ্ধে ঋণ গ্রহীতা লাকী বেগমকে মারধর করার অভিযোগ উঠেছে। বুধবার (৬ মে) উপজেলার ধাপেরহাট ইউনিয়নের আমবাগন সড়কে এ ঘটনা ঘটে। এ ঘটনায় লাকী বেগম থানায় একটি লিখিত অভিযোগ করেছেন।

আহত লাকী বেগম ওই ইউনিয়নের পালানপাড়ার মিন্টু মিয়ার স্ত্রী। তাকে পার্শ্ববর্তী রংপুর জেলার পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

অভিযুক্ত ছালমা বেগম ব্র্যাক ক্ষুদ্র ঋণ প্রকল্পের ধাপেরহাট শাখার মাঠকর্মী।

লাকী বেগম জানান, কিছুদিন আগে তিনি ব্র্যাক ধাপেরহাট শাখা থেকে ৩০ হাজার টাকা ঋণ নেন। সাপ্তাহিক কিস্তিতে তিনি এই টাকা পরিশোধ করছিলেন। সবশেষে ১৫ শত টাকা বকেয়া আছে। তবে কিছুদিন ধরে অভাব অনটনের কারণে তিনি সাপ্তাহিক কিস্তির টাকা দিতে পারছেন না।

লাকী বেগমের অভিযোগ, বুধবার সকালে ধাপেরহাট বাজারের আমবাগন সড়কে “লিটন মটরস” নামে একটি দোকানের সামনে ব্র্যাক এর মাঠকর্মী ছালমা বেগমের সঙ্গে দেখা হয়। এ সময় তার কাছে বকেয়া কিস্তির টাকা পরিশোধের কথা বলেন এনজিও কর্মী। টাকা দিতে অপরাগতা প্রকাশ করলে ছালমা বেগম তাকে গালিগালাজ করেন। এক পর্যায়ে লাঠি দিয়ে তার মাথায় আঘাত করেন। এসময় লাকী বেগমের চিৎকারে আশেপাশের লোকজন আসলে ছালমা বেগম চলে যান।

ব্রাকের সাদুল্লাপুর এরিয়া অফিসের ব্যবস্থাপক মো. শাহাবুদ্দিন মারধরের কথা অস্বীকার করে জানান, মাঠকর্মী ছালমা বেগম ওই এলাকায় তার দেখা পেয়ে বকেয়া কিস্তির টাকার জন্য তাগাদা দেন। এতে ঋণ গ্রহীতা লাকী বেগম ক্ষিপ্ত হয়ে তাকে গালিগালাজ করে। এ সময় তাদের মধ্যে ধস্তাধস্তি হয়।

ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের উপ-পরিদর্শক (এস আই) সুপদ হালদার জানান, দুইপক্ষ পৃথক দুইটি লিখিত অভিযোগ দিয়েছেন। বিষয়টি তদন্তাধীন রয়েছে।

সাদুল্লাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল ইসলাম জানান, ঘটনাটি ধাপেরহাট পুলিশ তদন্ত কেন্দ্রের কর্মকর্তারা তদন্ত করছেন।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা