• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
Headline
মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক মুন্সীগঞ্জের ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে সফরসূচিতে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ, সম্পর্ক জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায়

নাটোরের লালপুরে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করলেন প্রতিমন্ত্রী পুতুল

Reporter Name / ২৩ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল): নাটোরের লালপুর উপজেলার আড়বাব ইউনিয়নে দীর্ঘদিনের অবহেলায় পড়ে থাকা খাল পুনঃখননের শুভ উদ্বোধন করা হয়েছে।

রোববার (৩ মে) আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ব্যারিস্টার ফারজানা শারমিন পুতুল।

উপজেলার সালামপুর বাজার ব্রিজ হতে ময়নাতলা ঘাট পর্যন্ত চন্দনা খাল পুনঃখনন প্রকল্পটি ২০২৫–২০২৬ অর্থবছরের আওতায় বাস্তবায়ন করা হচ্ছে।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের তত্ত্বাবধানে পরিচালিত এ প্রকল্প বাস্তবায়িত হলে এলাকায় পানি প্রবাহ স্বাভাবিক হবে এবং বর্ষা মৌসুমে জলাবদ্ধতার দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেছেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জুলহাস হোসেন সৌরভ এবং সঞ্চালনা করেন আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাইনুল হক শিমুল।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লালপুর থানার অফিসার ইনচার্জ শফিকুল ইসলাম, সাবেক উপজেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক উপজেলা চেয়ারম্যান হারুনুর আর রশীদ পাপ্পু, সাবেক পৌর বিএনপির আহ্বায়ক ও সাবেক পৌর মেয়র নজরুল ইসলাম মোল্লা, সাবেক উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান মিষ্টু, হামিদুর রহমান, আড়বাব ইউনিয়নের চেয়ারম্যান প্রভাষক মকলেছুর রহমান, উপজেলা যুবদলের আহ্বায়ক আ. সালাম, আড়বাব ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আলালউদ্দিন, যুবদল নেতা জাহাঙ্গীর আলম প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা