• বুধবার, ২৪ জুন ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন
Headline
মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক মুন্সীগঞ্জের ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে সফরসূচিতে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ, সম্পর্ক জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায়

নাটোরে ব্যবসায়ীকে গলা কেটে হত্যা, স্ত্রী-ছেলে আটক

Reporter Name / ১৭ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল):নাটোরের সিংড়া উপজেলায় স্ত্রী ও সন্তান মিলে রুবেল নামে এক মৎস্য ব্যবসায়ীকে গলাকেটে হত্যার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ অভিযুক্ত স্ত্রী ও ছেলেকে আটক করেছে।

সোমবার (৪ মে) সকালে নিজ ঘর থেকে তার রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ।

স্থানীয়রা জানান, সকালে স্বজনদের কান্নাকাটির শব্দ শুনে প্রতিবেশীরা এগিয়ে গেলে ঘরের ভেতর রক্তাক্ত গলাকাটা মরদেহ দেখতে পান। পরে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ মরদেহ উদ্ধার করে। এ ঘটনার পরপরই নিহতের স্ত্রী শিউলী বেগম ও ছেলে রয়েলকে আটক করে পুলিশ। বাড়ির পাশের পুকুর থেকে উদ্ধার করা হয়েছে হত্যায় ব্যবহৃত দা এবং রক্তমাখা জামাকাপড়।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হত্যার আগের রাতে পারিবারিক কলহের জেরে রুবেলের সঙ্গে স্ত্রী ও সন্তানের ঝগড়া হয়। পরে তিনি আলাদা ঘরে ঘুমাতে যান। রাতের কোনো একসময় এই হত্যার ঘটে বলে ধারণা করা হচ্ছে।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বলেন, প্রাথমিকভাবে আটকরা হত্যার কথা স্বীকার করেছে। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে, জিজ্ঞাসাবাদের মাধ্যমে হত্যার প্রকৃত কারণ উদঘাটনের চেষ্টা করা হচ্ছে।-ডেস্ক


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা