• সোমবার, ০৪ মে ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
Headline
লালপুরে তেল নিতে যাওয়ার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ রাজধানীতে ডিবি পরিচয়ে এক দিনে চারজনকে অপহরণ এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের ১২ দিনের আলটিমেটাম দিনাজপুর রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধ দোকান ও দখলদারদের উচ্ছেদ অভিযান অব্যাহত দেশের যেকোনো উন্নয়ন গ্রাম থেকেই শুরু হবে: প্রতিমন্ত্রী পুতুল বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার মত কিছু নেই: আইনমন্ত্রী ‘যুদ্ধ না থামা পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো আলোচনা নয়’ শাহবাগের বাসা থেকে চিকিৎসকের লাশ উদ্ধার

দেশের যেকোনো উন্নয়ন গ্রাম থেকেই শুরু হবে: প্রতিমন্ত্রী পুতুল

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল): সমাজকল্যাণ প্রতিমন্ত্রী ফারজানা শারমীন পুতুল বলেছেন, দেশের যেকোনো উন্নয়ন গ্রাম থেকেই শুরু হবে। গ্রাম বাঁচলে বাংলাদেশ বাঁচবে। দীর্ঘদিন ধরে উন্নয়নের কথা শোনা গেলেও বাস্তবে তা সবার কাছে পৌঁছায়নি। এখন তৃণমূল পর্যায় থেকেই টেকসই উন্নয়ন নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে।

সোমবার সকালে নাটোরের বাগাতিপাড়া উপজেলায় খাল পুনঃখননসহ বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ডের উদ্বোধন শেষে এসব কথা বলেন তিনি।

প্রতিমন্ত্রী জানান, নারীদের মর্যাদা প্রতিষ্ঠায় ফ্যামিলি কার্ড প্রদান, কৃষকদের জন্য কৃষি ঋণের সুদ মওকুফ ও কৃষি কার্ড চালুর মতো উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি খাল পুনঃখননের মতো প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। পর্যায়ক্রমে দলমত নির্বিশেষে সবাই এসব সুবিধা পাবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বাগাতিপাড়া থানার ওসি আব্দুল হান্নান, উপজেলা বিএনপির সাবেক আহ্বায়ক মো. মোশাররফ হোসেন, সদস্য সচিব হাফিজুর রহমান, যুগ্ম আহ্বায়ক রশিদ চৌধুরী ও তোফাজ্জল হোসেন মিঠুসহ স্থানীয় নেতারা।


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা