• মঙ্গলবার, ০৫ মে ২০২৬, ০১:৪০ পূর্বাহ্ন
Headline
সড়ক-মহাসড়কে পশুর হাট বসানো যাবে না: স্বরাষ্ট্রমন্ত্রী লালপুরে তেল নিতে যাওয়ার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু আমিরাতের পেট্রোলিয়াম স্থাপনায় ইরানের ড্রোন হামলা সুনামগঞ্জে বাস-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ, নিহত ৫ রাজধানীতে ডিবি পরিচয়ে এক দিনে চারজনকে অপহরণ এমপিওভুক্তির দাবিতে শিক্ষকদের ১২ দিনের আলটিমেটাম দিনাজপুর রেলওয়ে স্টেশনের জায়গায় অবৈধ দোকান ও দখলদারদের উচ্ছেদ অভিযান অব্যাহত দেশের যেকোনো উন্নয়ন গ্রাম থেকেই শুরু হবে: প্রতিমন্ত্রী পুতুল বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কার্যক্রম নিয়ে প্রশ্ন তোলার মত কিছু নেই: আইনমন্ত্রী ‘যুদ্ধ না থামা পর্যন্ত ইসরাইলের সঙ্গে কোনো আলোচনা নয়’

লালপুরে তেল নিতে যাওয়ার পথে ট্রাকচাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু

Reporter Name / ১ Time View
Update : সোমবার, ৪ মে, ২০২৬

(আজকের দিনকাল): নাটোরের লালপুরে তেল নিতে যাওয়ার পথে ট্রাকের নিচে চাপা পড়ে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছেন। সোমবার (৪ মে) দুপুরে উপজেলার লালপুর ফিলিং স্টেশনের সামনে ব্রিজের ওপর এ দুর্ঘটনা ঘটে।

নিহত আশরাফুল ইসলাম (১৯) উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের রেজাউল করিম রেজার ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার দুপুরে আশরাফুল লালপুর ফিলিং স্টেশনে তেল নিতে যাওয়ার পথে লালপুর অভিমুখী একটি মালবোঝাই ট্রাকের চাকায় পিষ্ট হন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খবর পেয়ে লালপুর থানা পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করেন।

নিহতের মা রুনিফা বেগম জানান, তিনি লালপুর বাজারে যাওয়ার পথে দুর্ঘটনার খবর পান। পরে ঘটনাস্থলে গিয়ে ছেলের লাশ শনাক্ত করেন।

লালপুর থানার ওসি শফিকুল ইসলাম বলেন, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে। দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও ট্রাক জব্দ করা হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।-ডেস্ক


আপনার মতামত লিখুন :
More News Of This Category

ফেসবুকে আমরা