• সোমবার, ২২ জুন ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
Headline
মোহাম্মাদপুরে সিসি ক্যামেরা লাগিয়েছিলাম, ৪৮ ঘণ্টার মধ্যে চুরি হয়ে গেছে: ববি হাজ্জাজ যশোরে ৭ কোটি টাকার স্বর্ণসহ দুই পাচারকারী আটক মুন্সীগঞ্জের ফুলদী নদীতে সেতুর আশ্বাস, গজারিয়ায় উন্নয়ন প্রকল্প উদ্বোধন করলেন মির্জা ফখরুল বেনজীরকে ফেরাতে দুবাইয়ে প্রত্যর্পণ আবেদন পাঠানো হয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী ৬ দিনের সফরে মালয়েশিয়া ও চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী, যা থাকছে সফরসূচিতে বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ, সম্পর্ক জোরদারের আশাবাদ নতুন ভারতীয় হাইকমিশনারের বেনাপোলে বাংলাটিভির সাংবাদিকের ওপর হামলা পার্বতীপুরের মৌলভীর ডাঙ্গা শাহী জামে মসজিদে ওয়াকফকৃত জমি থাকলেও নেই সংস্কারে আর্থিক অনুদান ৭৪ ভোটের ৭৩টি তামিমের, হলেন বিসিবি সভাপতি পল্লবীতে শিশু ধর্ষণ-হত্যা: সোহেল ও তাঁর স্ত্রীর ফাঁসির রায়

নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণা, আদালতে অর্থদণ্ড

Reporter Name / ৪০ Time View
Update : সোমবার, ১১ মে, ২০২৬

(আজকের দিনকাল) : নাটোরের লালপুরে ফ্যামিলি কার্ড দেওয়ার নামে প্রতারণার চেষ্টা করতে এসে এক ব্যক্তিকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে অর্থদণ্ড দেওয়া হয়েছে।

রোববার সকাল আনুমানিক ৮টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের অমৃতপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

জানা যায়, মোছা. রেবেকা বেগম, স্বামী মৃত শফিকুল ইসলামের বসতবাড়িতে উপজেলার পুরাতন ঈশ্বরদী এলাকার মৃত রুস্তম আলীর ছেলে কাজল হোসেন গিয়ে নিজেকে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের লোক পরিচয় দিয়ে ফ্যামিলি কার্ড করে দেওয়ার কথা বলে প্রতারণার চেষ্টা করেন।

স্থানীয়দের সন্দেহ হলে তারা তাকে আটক করে লালপুর থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাকে হেফাজতে নেয়।

পরবর্তীকালে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন লালপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আবীর হোসেন।

প্রতারণার অভিযোগ প্রমাণিত হওয়ায় কাজল হোসেনকে ৫ হাজার টাকা অর্থদণ্ড দেওয়া হয়।

এ বিষয়ে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি সেবা বা কার্ড প্রদান সংক্রান্ত বিষয়ে কেউ প্রতারণার চেষ্টা করলে সঙ্গে সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাতে জনগণকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Comments are closed.

More News Of This Category

ফেসবুকে আমরা